https://powerinai.com/

ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচনে পরিচালক ৯টি পদ

ই-ক্যাব নির্বাচনে প্রার্থী ৩১ জন ও তিনটি প্যানেল

ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচন ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচন
 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচনেরপরিচালক ৯টি পদের জন্য চূড়ান্ত প্রার্থী ৩১ জন। গতকাল ৩০ মে, ২০২২ ই-ক্যাব নির্বাচন বোর্ড প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে প্রকাশ করে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তিনটি প্যানেলের আত্ম প্রকাশ ঘটেছে। একটি হচ্ছে অগ্রগামী, দ্বিতীয়টি হচ্ছে দ্যা চেইঞ্জ মেকার্স এবং তৃতীয়টি হচ্ছে ঐক্য। চারজন স্বতন্ত্র প্রার্থী আছেন।


 


অগ্রগামী প্যানেলে আছেন, শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল লিমিটেড), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (কমজগৎ টেকনোলজিস), মোহাম্মদ সাহাব উদ্দিন (ডায়াবেটিস স্টোর লিমিটেড), নাছিমা আক্তার নিশা (রেভারী কর্পোরেশন লিমিটেড), মোঃ সাইদুর রহমান (ডিজিটাল হাব সলিউশানস লিঃ), মোঃ রুহুল কুদ্দুস ছোটন (ফোকাস ফ্রেম), শাহরিয়ার হাসান (পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড), সৈয়দা আম্বারীন রেজা (ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড) এবং আসিফ আহনাফ (ব্রেক বাইট)।


 


দ্যা চেইঞ্জ মেকার্স প্যানেলে আছেন, শাফকাত হায়দার (সিপরোকো কমপিউটারস লিমিটেড), ওয়াসীম আলিম (বাংলামেডস ফার্মেসী লিমিটেড), মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), আবু-সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার লিমিটেড), মোঃ ইলমুল হক (সেবা.এক্স ওয়াই জেড), মোঃ তাসদীখ হাবীব (ক্লিনফোর্স লিমিটেড), নুসরাত লোপা (হুর নুসরাত) এবং জীশান কিংশুক হক (আর টি এস এন্টার প্রাইজ)।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।