https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বিএনএনআরসির উদ্যোগে টিএফজিবিভি প্রতিরোধে প্রশিক্ষক প্রশিক্ষণ

বিএনএনআরসির উদ্যোগে টিএফজিবিভি প্রতিরোধে প্রশিক্ষক প্রশিক্ষণ বিএনএনআরসির উদ্যোগে টিএফজিবিভি প্রতিরোধে প্রশিক্ষক প্রশিক্ষণ
 

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো- প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন, করণীয় ও ডিজিটাল উন্নয়ন সম্পর্কে তিন দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ। ঢাকা, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, সাতক্ষীরা ও কুষ্টিয়ার মোট ২৬জন সাংবাদিক ও স্থানীয় এনজিও, সিএসও প্রতিনিধি, পেশাজীবী ও মানবাধিকার কর্মী এই প্রশিক্ষণে যোগদান করেন।


স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণের কোর্স কোঅর্ডিনেটর রেহান উদ্দিন আহমেদ রাজু। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, টিএফজিবিভি (TFGBV) এবং ডিজিটাল ডেভেলপমেন্ট বিষয়ে ২৫ জন দক্ষ প্রশিক্ষকের একটি দল তৈরী করা। সাংবাদিক ও স্থানীয় এনজিও, সিএসও, পেশাজীবী ও মানবাধিকার কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করে সচেতনতামূলক ও অ্যাডভোকেসি কার্যক্রমে ভূমিকা শক্তিশালী করা। পাশাপাশি প্রশিক্ষকদের স্থানীয় পর্যায়ে মেন্টরিং, পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কেও আলোচনা করেন। পরবর্তীতে তিনি প্রশিক্ষণ, কর্মশালা, মিটিং ধারণা, আয়োজন এবং সঞ্চালন, বয়স্ক শিখন নীতিমালা, লবিং, গণশুনানী, স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা ও অ্যাডভোকেসির কৌশল, স্টেকহোল্ডার চিহ্নিতকরণ, বাংলাদেশের সংবিধান ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো, নারী নির্যাতন আইন ও  সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ বিষয় নিয়ে আলোচনা করেন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।