বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রায় পাঁচ দশকের পথচলা, গুরুত্বপূর্ণ মাইলফলক ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশিত হয়েছে আইসিটি উদ্যোক্তা আব্দুল্লাহ এইচ কাফির নতুন বই ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অতীত-বর্তমান ১৯৭৯-২০২৬’।
বইটিতে দেশের প্রযুক্তি খাতের শুরুর দিক থেকে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। ১৯৬০-এর দশকে দেশে প্রথম কম্পিউটারের আগমন, মাইক্রোকম্পিউটারের বিস্তার, বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রতিষ্ঠা এবং ১৯৯৩ সালের প্রথম কম্পিউটার মেলার মতো ঘটনাও এতে স্থান পেয়েছে।
এ ছাড়া ইন্টারনেট চালুর জন্য ভিস্যাট উন্মুক্ত করার উদ্যোগ, ১৯৯৮ সালের শুল্কমুক্ত কম্পিউটার আন্দোলন, বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থায় কম্পিউটার যুক্ত করার ইতিহাসও বইটিতে উঠে এসেছে।
লেখকের মতে, দেশের প্রযুক্তি খাতের পরিধি ও রপ্তানি আয় বাড়লেও দক্ষ মানবসম্পদের ঘাটতি, রাজনৈতিক মেরুকরণ ও অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কারণে বাংলাদেশ এখনো বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি।
১২৮ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। প্রথমা, রকমারিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাচ্ছে।








০ টি মন্তব্য