https://powerinai.com/

সাম্প্রতিক খবর

ডিগ্রি শেষেই চাকরির সুযোগ দক্ষিণ কোরিয়ায়

ডিগ্রি শেষেই চাকরির সুযোগ দক্ষিণ কোরিয়ায় ডিগ্রি শেষেই চাকরির সুযোগ দক্ষিণ কোরিয়ায়
 

দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপ ও সফটওয়্যার খাতে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিশেষ ডিগ্রি প্রোগ্রাম চালু করেছে। এসব কোর্সে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও চাকরির সুযোগও থাকছে।

স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এসব ‘কন্ট্রাক্ট ডিপার্টমেন্ট’ পরিচালনা করছে। নির্দিষ্ট কোর্স সফলভাবে শেষ করলে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরি হচ্ছে।

এসব প্রোগ্রামে ভর্তির প্রতিযোগিতাও বাড়ছে। ২০২৬ শিক্ষাবর্ষে স্যামসাংয়ের সঙ্গে যুক্ত বিভাগগুলোতে প্রতি আসনের বিপরীতে গড়ে ১৩ জনের বেশি এবং এসকে হাইনিক্সের বিভাগগুলোতে প্রায় ৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা ও স্কলারশিপের মতো সুবিধাও রয়েছে। তবে এসব সুবিধা পেতে নির্দিষ্ট ফলাফল বজায় রাখার পাশাপাশি কোর্স ও চাকরিসংক্রান্ত কিছু শর্ত পূরণ করতে হয়।

কোম্পানিগুলো শুধু চাকরির সুযোগই দিচ্ছে না, বরং কোর্সের কারিকুলাম, বিশেষ লেকচার, ইন্টার্নশিপ ও শিল্পভিত্তিক অভিজ্ঞতার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করছে। ফলে প্রযুক্তি খাতে প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরির প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শুরু করছে প্রতিষ্ঠানগুলো।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।