বাংলাদেশের সরকারি সেবাকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ICT ও টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নাগরিকের গোপনীয়তা ও নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়া হবে।
পরিকল্পিত ‘One Citizen One ID’ ব্যবস্থায় সরলতা, গোপনীয়তা, নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও আন্তঃসংযোগ—এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার লক্ষ্য রয়েছে।
শিক্ষা সনদ, চিকিৎসাসংক্রান্ত তথ্য, বিভিন্ন সরকারি নথি ও ইউটিলিটি সেবার মতো বিষয়গুলো ভবিষ্যতে একটি নাগরিক পোর্টালের মাধ্যমে পাওয়ার পরিকল্পনা রয়েছে।
রেহান আসাদ বলেন, AI বা অন্য কোনো প্রযুক্তি যেন নাগরিকের ওপর সিদ্ধান্ত চাপিয়ে না দেয়, বরং মানুষের জীবনকে সহজ করাই প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হবে।








০ টি মন্তব্য