এবার প্রোগ্রামিং না জেনেও তৈরি করা যাবে নিজের পছন্দের ভিডিও গেম! এআই প্রযুক্তির সাহায্যে গেম তৈরির সুযোগ দিতে ‘প্লেগ্রাউন্ড’ নামের একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে গুগল ল্যাবস।
এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় লিখে জানাতে পারবেন, কেমন গেম তৈরি করতে চান। সেই নির্দেশনা অনুযায়ী গেমের চরিত্র, পরিবেশ, খেলার নিয়ম ও বিভিন্ন ফিচার তৈরি এবং পরিবর্তন করা যাবে।
শুধু গেম তৈরি নয়, ওয়েব ব্রাউজারেই সেগুলো পরীক্ষা করে খেলা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার সুবিধাও থাকছে। ফলে গেম তৈরিতে আগ্রহী নতুন ব্যবহারকারীদের জন্য কাজটি আরও সহজ হতে পারে।
গুগল জানিয়েছে, প্লেগ্রাউন্ড প্রচলিত গেম তৈরির সফটওয়্যারের বিকল্প নয়। প্ল্যাটফর্মটির কিছু সুবিধা ব্যবহারে গুগল ওয়ান মেম্বারশিপ প্রয়োজন হবে। পাশাপাশি গেম তৈরির অভিজ্ঞতা আরও উন্নত করতে ইউনিটির সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি








০ টি মন্তব্য