https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বাংলালিংকের নতুন অ্যাপ ‘মুক্ত’, এক প্ল্যাটফর্মেই মিলবে নানা ডিজিটাল সেবা

বাংলালিংকের নতুন অ্যাপ ‘মুক্ত’, এক প্ল্যাটফর্মেই মিলবে নানা ডিজিটাল সেবা বাংলালিংকের নতুন অ্যাপ ‘মুক্ত’, এক প্ল্যাটফর্মেই মিলবে নানা ডিজিটাল সেবা
 

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন, সংবাদ, খেলাধুলা ও দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ডিজিটাল সেবা এক জায়গায় দিতে ‘মুক্ত’ নামে নতুন অ্যাপ চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। আগের ‘মাইবিএল’ অ্যাপের পরিবর্তে নতুন এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মুক্ত’ অ্যাপটি দেশ ও বিদেশের যেকোনো মোবাইল নম্বর ব্যবহার করে চালানো যাবে। ফলে দেশের বাইরে অবস্থান করেও ব্যবহারকারীরা অ্যাপটির বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।

নতুন এই অ্যাপে গান ও গল্প শোনার পাশাপাশি ধর্মীয় পরামর্শ, সর্বশেষ সংবাদ এবং খেলাধুলার খবর দেখার সুযোগ রয়েছে। এ ছাড়া টেলিযোগাযোগ সেবা ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন ডিজিটাল সুবিধাও যুক্ত করা হয়েছে।

অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর পারসোনালাইজেশন সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ বিশ্লেষণ করে বিভিন্ন সেবা ও পণ্যের পরামর্শ দেবে অ্যাপটি। পাশাপাশি নিজের মোবাইল নম্বর ছাড়াও পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরে বিভিন্ন সেবা চালু করার সুবিধা রয়েছে।

বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, মানুষ এখন এমন প্রযুক্তি প্রত্যাশা করে, যা দৈনন্দিন জীবনকে আরও সহজ ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। ‘মুক্ত’ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।