https://powerinai.com/

সাম্প্রতিক খবর

নিজের চেহারা ও কণ্ঠে এআই অ্যাভাটার তৈরির সুবিধা আনল জেমিনাই

নিজের চেহারা ও কণ্ঠে এআই অ্যাভাটার তৈরির সুবিধা আনল জেমিনাই নিজের চেহারা ও কণ্ঠে এআই অ্যাভাটার তৈরির সুবিধা আনল জেমিনাই
 

নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ছবি ও ভিডিও তৈরির নতুন সুবিধা চালু করেছে গুগলের জেমিনাই। ‘পারসোনাল অ্যাভাটার’ নামের এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চেহারা ও কণ্ঠস্বরের আদলে ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন। এরপর সেই অ্যাভাটার ব্যবহার করেই বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করা যাবে। ফলে প্রতিবার নতুন করে ভিডিও ধারণের প্রয়োজন হবে না।

নতুন সুবিধাটিতে তৈরি করা অ্যাভাটার অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগও রয়েছে। বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠিয়ে অ্যাভাটার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। তবে কারা অ্যাভাটার ব্যবহার করতে পারবেন এবং কত দিন ব্যবহার করতে পারবেন, তা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে মূল মালিকের হাতে।

গুগলের তথ্যমতে, ব্যক্তিগত অ্যাভাটার তৈরি করতে প্রথমে নিজের চেহারার ছবি ও কণ্ঠস্বর ধারণ করতে হবে। কম্পিউটার থেকে প্রক্রিয়াটি শুরু করলে জেমিনাই একটি কিউআর কোড দেখাবে। স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে সেটি স্ক্যান করে কণ্ঠস্বর ধারণের কাজ সম্পন্ন করা যাবে। এরপর জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত অ্যাভাটার তৈরি করবে।

অ্যাভাটার ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণে জেমিনাইয়ের সেটিংসে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তা বাতিল করতে পারবেন। তবে অনুমতি বাতিল করলেও আগে তৈরি করা ছবি ও ভিডিও মুছে যাবে না। নতুন করে অ্যাভাটার ব্যবহার করে কনটেন্ট তৈরির সুযোগই শুধু বন্ধ হয়ে যাবে।

জেমিনাইয়ের ব্যক্তিগত অ্যাভাটার ব্যবহার করে ভিডিও তৈরির জন্য গুগল এআই প্ল্যান প্রয়োজন হবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।