https://powerinai.com/

প্রযুক্তির খবর

চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেই জানা যাবে আয়-ব্যয়ের হিসাব

চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেই জানা যাবে আয়-ব্যয়ের হিসাব চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেই জানা যাবে আয়-ব্যয়ের হিসাব
 

ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ করতে চ্যাটজিপিটি ফিন্যান্সে নতুন ভয়েস সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর ফলে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ না করেই সরাসরি কথা বলে নিজেদের আয়, ব্যয়, আর্থিক লেনদেন ও সঞ্চয়ের হিসাব জানতে পারবেন।

নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে স্বাভাবিক কথোপকথনের মতো করেই আর্থিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে। এমনকি চ্যাটজিপিটি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকবে। ফলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ফিন্যান্সের ভয়েস সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি কোথায় কত টাকা খরচ হচ্ছে, কোন খাতে ব্যয় বেশি হচ্ছে এবং সঞ্চয়ের অগ্রগতি কেমন—এসব বিষয়েও সরাসরি প্রশ্ন করতে পারবেন।

তবে নতুন এই সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিজেদের আর্থিক হিসাব বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে। প্রাথমিকভাবে সুবিধাটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটি ফিন্যান্স চালু করে ওপেনএআই। এরপর থেকে এতে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘উইকলি আপডেটস’ সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে নিজেদের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ পেতে পারেন।

এ ছাড়া শেয়ারবাজারে পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ তথ্য জানার সুযোগও রয়েছে চ্যাটজিপিটি ফিন্যান্সে। শুরুতে টুলটি শুধু চ্যাটজিপিটির প্রো সংস্করণের গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকলেও পরে নির্বাচিত কয়েকটি দেশের ফ্রি ও গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়।

বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার এমন ব্যবহার ভবিষ্যতে আর্থিক তথ্য বিশ্লেষণ ও দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে পারে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।