ড্রোন হামলা মোকাবিলায় নতুন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করেছে তুরস্ক। শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে কোনো ধরনের গুলি বা ক্ষেপণাস্ত্র ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন নিষ্ক্রিয় করার সক্ষমতা দেখিয়েছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN)। প্রতিষ্ঠানটির তৈরি ‘এজদেরহা’ (EJDERHA) নামের এই প্রযুক্তি ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
রোববার (১৫ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় আসেলসানের পরীক্ষাকেন্দ্রে প্রযুক্তিটির সক্ষমতা প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই পরীক্ষায় একসঙ্গে ৫১টি ড্রোন আকাশে ওড়ানো হয়। পরে এজদেরহা প্রযুক্তি সক্রিয় করার কয়েক সেকেন্ডের মধ্যেই সব ড্রোন নিষ্ক্রিয় হয়ে যায় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
আসেলসানের তথ্য অনুযায়ী, পরীক্ষাটি দুটি ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে প্রায় এক হাজার মিটার দূরত্বে থাকা দুটি তারের মাধ্যমে নিয়ন্ত্রিত ড্রোন নিষ্ক্রিয় করে প্রযুক্তিটির সক্ষমতা যাচাই করা হয়। দ্বিতীয় ধাপে একসঙ্গে ৫১টি ড্রোন উড়িয়ে সেগুলোর বিরুদ্ধে প্রযুক্তিটি ব্যবহার করা হয়।
এজদেরহা মূলত উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা হাই-পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক (HPEM) প্রযুক্তিনির্ভর একটি অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা। এটি ড্রোনের ভেতরের ইলেকট্রনিক সার্কিট, নিয়ন্ত্রণ, যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থায় প্রভাব ফেলে। ফলে ড্রোনগুলো নিয়ন্ত্রণ হারাতে পারে কিংবা সম্পূর্ণ অকার্যকর হয়ে যেতে পারে।
প্রচলিত ড্রোন প্রতিরক্ষাব্যবস্থায় সাধারণত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ কিংবা রেডিও সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে এজদেরহার বিশেষত্ব হলো, এটি সরাসরি ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থাকে লক্ষ্য করে কাজ করে। ফলে তার বা ফাইবার-অপটিক সংযোগে পরিচালিত ড্রোনের বিরুদ্ধেও এটি কার্যকর হতে পারে।
আসেলসানের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেত আকইয়োল এই পরীক্ষাকে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, কোনো ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদ ব্যবহার না করে একবারে ৫১টি ড্রোন নিষ্ক্রিয় করার ক্ষেত্রে এটি বিশ্বে প্রথম। তিনি আরও জানান, প্রযুক্তিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে এবং এর ধারাবাহিক উৎপাদনও শুরু হয়েছে।
তুরস্কের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ বা ‘চেলিক কুব্বে’র অংশ হিসেবে এজদেরহা তৈরি করা হয়েছে। ছোট ও ক্ষুদ্র ড্রোন, এফপিভি ড্রোন এবং একসঙ্গে বহু ড্রোনের হামলা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে পরীক্ষায় সাফল্যের দাবি করা হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রোন ও প্রতিকূল পরিবেশে প্রযুক্তিটির কার্যকারিতা কতটা হবে, তা নিয়ে আরও পরীক্ষা প্রয়োজন। বিশেষ করে ৫১টি ড্রোনের পরীক্ষায় সেগুলোর দূরত্ব ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ড্রোন হামলা মোকাবিলায় নতুন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করেছে তুরস্ক। শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে কোনো ধরনের গুলি বা ক্ষেপণাস্ত্র ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন নিষ্ক্রিয় করার সক্ষমতা দেখিয়েছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN)। প্রতিষ্ঠানটির তৈরি ‘এজদেরহা’ (EJDERHA) নামের এই প্রযুক্তি ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। রোববার (১৫ নভেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় আসেলসানের পরীক্ষাকেন্দ্রে প্রযুক্তিটির সক্ষমতা প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই পরীক্ষায় একসঙ্গে ৫১টি ড্রোন আকাশে ওড়ানো হয়। পরে এজদেরহা প্রযুক্তি সক্রিয় করার কয়েক সেকেন্ডের মধ্যেই সব ড্রোন নিষ্ক্রিয় হয়ে যায় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। আসেলসানের তথ্য অনুযায়ী, পরীক্ষাটি দুটি ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে প্রায় এক হাজার মিটার দূরত্বে থাকা দুটি তারের মাধ্যমে নিয়ন্ত্রিত ড্রোন নিষ্ক্রিয় করে প্রযুক্তিটির সক্ষমতা যাচাই করা হয়। দ্বিতীয় ধাপে একসঙ্গে ৫১টি ড্রোন উড়িয়ে সেগুলোর বিরুদ্ধে প্রযুক্তিটি ব্যবহার করা হয়। এজদেরহা মূলত উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা হাই-পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক (HPEM) প্রযুক্তিনির্ভর একটি অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা। এটি ড্রোনের ভেতরের ইলেকট্রনিক সার্কিট, নিয়ন্ত্রণ, যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থায় প্রভাব ফেলে। ফলে ড্রোনগুলো নিয়ন্ত্রণ হারাতে পারে কিংবা সম্পূর্ণ অকার্যকর হয়ে যেতে পারে। প্রচলিত ড্রোন প্রতিরক্ষাব্যবস্থায় সাধারণত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ কিংবা রেডিও সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে এজদেরহার বিশেষত্ব হলো, এটি সরাসরি ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থাকে লক্ষ্য করে কাজ করে। ফলে তার বা ফাইবার-অপটিক সংযোগে পরিচালিত ড্রোনের বিরুদ্ধেও এটি কার্যকর হতে পারে। আসেলসানের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেত আকইয়োল এই পরীক্ষাকে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, কোনো ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদ ব্যবহার না করে একবারে ৫১টি ড্রোন নিষ্ক্রিয় করার ক্ষেত্রে এটি বিশ্বে প্রথম। তিনি আরও জানান, প্রযুক্তিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে এবং এর ধারাবাহিক উৎপাদনও শুরু হয়েছে। তুরস্কের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ বা ‘চেলিক কুব্বে’র অংশ হিসেবে এজদেরহা তৈরি করা হয়েছে। ছোট ও ক্ষুদ্র ড্রোন, এফপিভি ড্রোন এবং একসঙ্গে বহু ড্রোনের হামলা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পরীক্ষায় সাফল্যের দাবি করা হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রোন ও প্রতিকূল পরিবেশে প্রযুক্তিটির কার্যকারিতা কতটা হবে, তা নিয়ে আরও পরীক্ষা প্রয়োজন। বিশেষ করে ৫১টি ড্রোনের পরীক্ষায় সেগুলোর দূরত্ব ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধে ড্রোনের ঝাঁক বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে প্রতিটি ড্রোন ধ্বংস করতে আলাদা ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিবর্তে এজদেরহার মতো প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থার খরচ ও সময় কমাতে সহায়তা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধে ড্রোনের ঝাঁক বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে প্রতিটি ড্রোন ধ্বংস করতে আলাদা ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিবর্তে এজদেরহার মতো প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থার খরচ ও সময় কমাতে সহায়তা করতে পারে।










০ টি মন্তব্য