https://powerinai.com/

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ 'ডিক্লাউড' উদ্বোধন

১ মিনিটে পড়ুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ 'ডিক্লাউড' উদ্বোধন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ 'ডিক্লাউড' উদ্বোধন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ চালু করেছে। গত রোববার (২৪ ডিসেম্বর) ব্যাংকের সদর দফতরে সম্প্রসারিত ডিজিটাল সেবাটি উদ্বোধন করা হয়। 

ফলস্বরূপ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা ডিক্লাউড মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে, তহবিল স্থানান্তর, কার্ড থেকে এ্যাড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ পরিষেবার পাশাপাশি ছোট ব্যবসায়ী এবং বিনিয়োগ সুবিধা নিতে পারবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং বিশেষ অতিথি হিসেবে এক্সেনটেক পিএলসির সিইও এবং এমডি মোঃ আদিল হোসেন নোবেল, রেড ডট ডিজিটালের সিইও এবং এমডি হাসিব মুসতাবসির, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী মু. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন । 

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।