কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে কাঙ্ক্ষিত ও নির্ভুল ফলাফল পেতে সঠিক নির্দেশনা দেওয়ার কৌশলকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ছবি তৈরি, কোড লেখা, তথ্য বিশ্লেষণ কিংবা কনটেন্ট তৈরির মতো কাজে এ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এআইয়ের ফলাফলের মান অনেকটাই নির্ভর করে ব্যবহারকারীর দেওয়া নির্দেশনার ওপর। নির্দেশনা যত স্পষ্ট, সুনির্দিষ্ট ও তথ্যসমৃদ্ধ হবে, ফলাফল তত ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। অন্যদিকে অস্পষ্ট নির্দেশনা দিলে এআই ভুল বা অপ্রাসঙ্গিক উত্তর দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রম্পট তৈরির সময় কাজের উদ্দেশ্য, প্রয়োজনীয় তথ্য এবং প্রত্যাশিত ফলাফল পরিষ্কারভাবে উল্লেখ করা জরুরি। প্রয়োজনে নির্দেশনা বারবার সংশোধন করলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।
তথ্য বিশ্লেষণ, সফটওয়্যার উন্নয়ন ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহার বাড়ায় প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বও দিন দিন বাড়ছে।











০ টি মন্তব্য