https://powerinai.com/

ইভি তৈরিতে টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের বিওয়াইডি

ইভি তৈরিতে টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের বিওয়াইডি ইভি তৈরিতে টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের বিওয়াইডি
 
ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দেশে ইলেকট্রিক বা বৈদ্যুতিক যানবাহনের (ইভি) বিকাশ ঘটেছে। আকাশছোঁয়া দামের কারণে শুরুতে সাধারণ গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ির প্রতি তেমন আগ্রহ ছিল না। 

২০২৪ সালে দাম কমে যাওয়ার কারণে সাধারণ গ্রাহকেরা বৈদ্যুতিক গাড়ি বেশি কিনবেন। বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের মধ্যে গাড়ির দরদাম নিয়ে যুদ্ধ দেখা যাচ্ছে।

সেই যুদ্ধ শেষে বিজয়ী হবেন গ্রাহকেরাই, এমনটা জানাচ্ছেন বিশ্লেষকেরা। বাজারে আসছে দামে সস্তা চীনা ব্র্যান্ডের বিভিন্ন বৈদ্যুতিক গাড়ি। 

চীনা গাড়ি নির্মাতারা বাজারে আনছে নতুন বৈদ্যুতিক গাড়ি। জিরো এমিশন ভেহিকেল বা জেডইভি ধারণা জনপ্রিয়তা পাচ্ছে।

মূলত, জেইভি গাড়িগুলি গাড়ি থেকে ক্ষতিকারক পদার্থের নির্গমন শূন্যে কমানোর চেষ্টা করছে। এ ছাড়া বিভিন্ন দেশের সরকার দামের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের কারণে আরও সস্তা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি।

যুক্তরাজ্যের বৃহত্তম অটোমোটিভ মার্কেটপ্লেস অটো ট্রেডার জানিয়েছে, ২০২৪ সালে অনেক নতুন চালক বৈদ্যুতিক গাড়ি কিনবেন।

এ বছর ইভির দাম বেশ কমে আসবে বলে সাধারণ গ্রাহকেরা বেশি সংখ্যায় গাড়ি কিনতে আগ্রহী হবেন। বাজারে দুটি বড় পরিবর্তন আসার কারণেই গাড়ি বিক্রির হার বাড়বে।

নির্মাতারা ব্যাটারির দাম কমে আসার কারণে গাড়ির দাম কমাতে বাধ্য হচ্ছে। চীনা নির্মাতাদের উত্থান যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের গাড়ি নির্মাণ খাতে বড় পরিবর্তনের ডাক দিয়েছে।

চীনের তৈরি গাড়ির ব্র্যান্ড ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের বৈদ্যুতিক বাজারের ছয় ভাগের এক ভাগ দখল করবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালে জাপানকে পেছনে ফেলে গাড়ি রপ্তানিতে চীন বিশ্বের সবচেয়ে বড় দেশ হিসেবে অবস্থান তৈরি করেছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।