প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েস্ট কোস্ট কমপিউটার মেলায় প্রদর্শন করা হয় অ্যাপল ইনকরপোরেটেডের তৈরি বৈপ্লবিক কমপিউটার অ্যাপল-টু।
এটি ছিল ব্যাপকভাবে উৎপাদিত অন্যতম সফল মাইক্রোকমপিউটার পণ্য। অ্যাপল–টুতে ৮ বিটের মাইক্রোপ্রসেসর ছিল যা স্টিভ ওয়াজনিয়াকের নকশা করা।
জেরি ম্যানক এটির ফোমভিত্তিক প্লাস্টিক খাপের নকশা করেছিলেন। শুরুতে অ্যাপল-টুর দাম ছিল ১ হাজার ২৯৮ মার্কিন ডলার।
এতে অডিও ক্যাসেটে তথ্য সংরক্ষণের ফিচার ছিল। বিভিন্ন মডেলে অ্যাপল-টুতে ব্যবহার করা যেত ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ৩২, ৩৬, ৪৮ বা ৬৪ কিলোবাইট মেমোরি।
এটি চলত ১.০২৩ মেগাহার্টজ গতির ৬৫০২ প্রসেসরে এবং ইন্টিগার বেসিক ও অ্যাপল ডস অপারেটিং সিস্টেমে। এর সঙ্গে ছিল ৯ ইঞ্চি পর্দার মনোক্রোম (সাদাকালো) মনিটর।
অ্যাপল-টু কমপিউটার
অ্যাপল-টু কমপিউটার
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য