https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
 

দেশব্যাপী রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের মধ্য দিয়ে দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬ এখন তার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, ১২ জুন ২০২৬, ব্র্যাক ইউনিভার্সিটিতে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আয়োজনটিতে এ পর্যন্ত সারাদেশ থেকে ৩,৫০০-এরও বেশি অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং ৬০০-এরও বেশি দল নাম নিবন্ধন করেছে। স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য ২০৮ টি দলকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে, যারা ১২ জুন ব্র্যাক ইউনিভার্সিটিতে সরাসরি প্রতিযোগিতায় অংশ নেবে। এই বাছাই করা ২০৮ দল থেকে ১,০০০-এরও বেশি শীর্ষ এআই বিল্ডার সেদিন একই ছাদের নিচে সমবেত হবেন।

এটি কেবল একটি হ্যাকাথন নয় — এটি বাংলাদেশের ইতিহাসে আয়োজিত সবচেয়ে বড় এআই বিল্ডার সমাবেশ এবং সম্ভবত বিশ্বের অন্যতম বৃহত্তম এআই নেটিভ অ্যাপ্লিকেশন ইভেন্ট।

অনলাইন স্ক্রিনিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দলগুলো তাদের ১ পেজের প্রজেক্ট সারসংক্ষেপ এবং ৩ মিনিটের ভিডিও জমা দিয়েছে। অনলাইন জাজিং প্যানেল প্রতিটি সাবমিশন মূল্যায়ন করেছেন। পাঁচটি ইনোভেশন ট্র্যাক থেকে শীর্ষ মেধাবী দলগুলো চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে।

চূড়ান্ত পর্বে নির্বাচিত দলগুলো পাঁচটি ডোমেইনে — এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স এবং ইনফোটেক — তাদের রিয়েল-ওয়ার্ল্ড, প্রোডাকশন-রেডি এআই সল্যুশন উপস্থাপন করবে।

বিল্ডফেস্টের মূল আকর্ষণ হিসেবে থাকবে,

ইনফিনিটি ভাইব কোডিং টু প্রোডাকশন চ্যালেঞ্জ: এটি একটি সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ — যেকোনো অংশগ্রহণকারী ব্যক্তিগতভাবে এতে অংশ নিতে পারবেন। মাত্র পাঁচটি প্রম্পট ব্যবহার করে ৬০ মিনিটের মধ্যে একটি সম্পূর্ণ এআই অ্যাপ্লিকেশন বিল্ড ও ডেপ্লয় করতে হবে। এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার সুযোগ পাবেন ১০০ জন প্রতিযোগী। এটি এআই-অ্যাসিস্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যতের একটি বাস্তব প্রদর্শনী।

অপরচুনিটি কানেক্ট: অংশগ্রহণকারীরা বিনিয়োগকারী, রিক্রুটার এবং উচ্চশিক্ষা পরামর্শদাতাদের সঙ্গে প্রি-শিডিউলড ১:১ মিটিংয়ের সুযোগ পাবেন — চাকরি, বৃত্তি ও ফান্ডিংয়ের পথ খুলে যাবে।

মেন্টরিং ও ওয়ার্কশপ: দিনব্যাপী অভিজ্ঞ মেন্টররা দলগুলোর সঙ্গে সরাসরি কাজ করবেন — প্রজেক্টের দিকনির্দেশনা, আর্কিটেকচার রিভিউ এবং উপস্থাপনার প্রস্তুতিতে সহায়তা করবেন। পাশাপাশি থাকবে তিনটি বিশেষ ওয়ার্কশপ — এআই-নেটিভ আর্কিটেকচার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং অ্যাজেন্টিক সল্যুশন বিল্ডিং।

ফিজিক্যাল জাজিং প্যানেল: ১০টি বিশেষজ্ঞ জাজিং প্যানেল ২০৮ টি দলকে মূল্যায়ন করবে। প্রতিটি দলকে ৩ মিনিট ডেমো, ২ মিনিট প্রশ্নোত্তর এবং স্বাধীন স্কোরিংয়ের মধ্য দিয়ে যেতে হবে — উদ্ভাবন, কারিগরি দক্ষতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং বাস্তব প্রভাবের ভিত্তিতে।

গ্লোবাল এনআরবি কোলাবরেশন: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া থেকে প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা দলের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত থাকবেন — বৈশ্বিক মানের অভিজ্ঞতা সরাসরি প্রতিটি দলে।

ক্লাউডক্যাম্প বাংলাদেশ এর ফাউন্ডার এন্ড চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন_ "এআই বিল্ডফেস্ট কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। এখানে অংশগ্রহণকারীরা কেবল কোড লেখে না — তারা বাস্তব সমস্যার সমাধান তৈরি করে, বিশ্বমানের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে এবং নিজেদের গ্লোবাল বিল্ডার হিসেবে প্রমাণ করার সুযোগ পায়। আমরা গর্বিত যে ৩,৩০০-এরও বেশি তরুণ এই স্বপ্নের অংশ হয়েছেন।"

পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ টিম এবং ভাইব কোডিং চ্যালেঞ্জ বিজয়ীসহ মোট ১৫টি টিমকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা, রানার-আপ ৩০,০০০ টাকা এবং ভাইব চ্যালেঞ্জ বিজয়ীরা ১০,০০০ টাকা করে পাবেন। এছাড়া সকল বিজয়ী দল পাবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং গ্লোবাল শোকেস রোডম্যাপে অংশগ্রহণের সুযোগ।

আয়োজনটিতে স্ট্রাটেজিক পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ রিসার্চ এনালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন), প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনলোজী এবং টেকনাফ, একাডেমিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,  গোল্ড স্পন্সর রাইজ আপ ল্যাবস এবং আস্থা আইটি, সিলভার স্পন্সর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, মজারু, স্বাধীন ল্যাব, কোডার্স ট্রাস্ট, এম এম এস এডু এসিস্ট, এসজে ইনোভেশন, পিপল এন্ড টেক,  ওয়াইজ অ্যাক্সিলারেটর, ক্রিয়েটিভ পার্টনার ফ্রেমলর, কর্পোরেট পার্টনার সিএক্সও গ্লোবাল এন্ড সিনবাদ ক্যাপিটাল, টেকনলোজি পার্টনার এডব্লিওএস, লাভেবল, রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ক্যানভাস, ডায়ানা হোস্ট, আস্ট্রোনস টেক, পরিধি এবং ইন পার্টনারশীপ উইথ মিলিয়ন এক্স বাংলাদেশ, বিটনা, বিএসপি, বিজনেস আমেরিকা।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।