https://powerinai.com/

সাম্প্রতিক খবর

অনলাইন প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’

অনলাইন প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ অনলাইন প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’
 

অনলাইন প্রতারণা থেকে ব্যবহারকারীদের আরও সুরক্ষিত রাখতে নতুন নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের এই সুবিধায় ডিভাইসভিত্তিক মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা শনাক্তের চেষ্টা করা হবে।

প্রাথমিকভাবে ফিচারটি সীমিত পরিসরে বেটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের ‘বাগ বাউন্টি’ কমিউনিটির গবেষকদের সহায়তায় নতুন এই নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘স্ক্যাম অ্যালার্ট’ একটি ঐচ্ছিক নিরাপত্তা সুবিধা। এটি ব্যবহারকারীর ডিভাইসেই থাকা মেশিন লার্নিং মডেলের মাধ্যমে সম্ভাব্য প্রতারণার বিভিন্ন সংকেত বিশ্লেষণ করবে। ফলে ব্যক্তিগত বার্তার মূল কনটেন্ট ডিভাইসের বাইরে পাঠানোর প্রয়োজন হবে না এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনও বজায় থাকবে।

প্রতিষ্ঠানটির দাবি, ফিচারটি চালু থাকলে প্রয়োজনীয় তথ্য ডিভাইসের মধ্যেই প্রক্রিয়াজাত করা হবে। এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সার্ভারে পাঠানো হবে না। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এই সুবিধা চালু বা বন্ধ রাখতে পারবেন।

যেভাবে কাজ করবে ‘স্ক্যাম অ্যালার্ট’

১. সন্দেহজনক বার্তার ধরন বিশ্লেষণ

অপরিচিত নম্বর বা কন্টাক্ট তালিকার বাইরে থাকা ব্যক্তির পাঠানো বার্তার ভাষা ও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য প্রতারণার লক্ষণ শনাক্ত করার চেষ্টা করবে এআইভিত্তিক মডেলটি।

২. প্রতারণার আশঙ্কা থাকলে সতর্ক করবে

কোনো চ্যাটে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হলে ব্যবহারকারী একটি সতর্কবার্তা দেখতে পাবেন। এরপর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করার সুযোগ থাকবে। চাইলে ব্যবহারকারী কথোপকথন চালিয়েও যেতে পারবেন।

৩. ভুল সতর্কতা সংশোধনের সুযোগ

কোনো বিশ্বস্ত চ্যাট ভুলবশত সন্দেহজনক হিসেবে চিহ্নিত হলে সেটিকে ‘ট্রাস্টেড’ হিসেবে মার্ক করা যাবে। এতে সতর্কবার্তাটি সরিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে ওই চ্যাটকে একই ধরনের স্ক্যাম হিসেবে শনাক্ত করার সম্ভাবনা কমবে।

৪. ব্যবহারকারীর মতামতে প্রযুক্তির উন্নয়ন

ব্যবহারকারী চাইলে কোনো চ্যাটকে বিশ্বস্ত হিসেবে চিহ্নিত করার পাশাপাশি সেই কথোপকথনের সর্বশেষ পাঁচটি বার্তা হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করতে পারবেন। এসব তথ্য ভবিষ্যতে নিরাপত্তা প্রযুক্তির কার্যকারিতা উন্নত করতে সহায়ক হতে পারে।

অনলাইন প্রতারণা ও বিভিন্ন ধরনের সাইবার হুমকি মোকাবিলায় হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক সময়ে একাধিক নিরাপত্তা উদ্যোগ নিয়েছে। এর আগে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেটেড স্পাইওয়্যার হামলা থেকে সুরক্ষার জন্য প্রতিষ্ঠানটি ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামের একটি নিরাপত্তা সুবিধাও চালু করেছে।

নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচারটি ব্যাপকভাবে চালু হলে সন্দেহজনক বার্তা ও অনলাইন প্রতারণা শনাক্তে ব্যবহারকারীরা আরও একটি সুরক্ষা স্তর পাবেন বলে আশা করা হচ্ছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।