https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বাক্কো নির্বাচন ৩১ অক্টোবর, তফসিল ঘোষণা

বাক্কো নির্বাচন ৩১ অক্টোবর, তফসিল ঘোষণা বাক্কো নির্বাচন ৩১ অক্টোবর, তফসিল ঘোষণা
 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বাক্কোর কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্কো জানায়, গত ১১ আগস্ট নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল প্রকাশ করে। ১২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড দায়িত্ব পালন শুরু করেছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশন) হাবিবুল হক এবং টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম মনজুরুল ইসলাম।

অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন এমরাজিনা টেকনোলজিসের স্বত্বাধিকারী এমরাজিনা ইসলাম এবং এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ শেষে ৩১ অক্টোবর ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

বাক্কো নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”

আসন্ন এই নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৮ মেয়াদের জন্য বাক্কোর নতুন ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।