https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বেজেলবিহীন কনসেপ্ট ফোন আনছে টেকনো, প্রদর্শন হবে আইএফএতে

বেজেলবিহীন কনসেপ্ট ফোন আনছে টেকনো, প্রদর্শন হবে আইএফএতে বেজেলবিহীন কনসেপ্ট ফোন আনছে টেকনো, প্রদর্শন হবে আইএফএতে
 

স্মার্টফোনের আকার খুব বেশি না বাড়িয়েই বড় পর্দার অভিজ্ঞতা দিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন নির্মাতারা। এবার সেই প্রযুক্তির ধারাবাহিকতায় পর্দার চারপাশের বেজেল প্রায় পুরোপুরি বাদ দিয়ে নতুন প্রজন্মের একটি কনসেপ্ট ফোন তৈরি করেছে টেকনো।

জার্মানির বার্লিনে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আইএফএ’ প্রযুক্তি প্রদর্শনীতে ফোনটির প্রদর্শন করতে পারে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন কনসেপ্ট ফোনটির ডিসপ্লের চারপাশে প্রচলিত কোনো দৃশ্যমান ফ্রেম বা বেজেল থাকবে না। ফোনের সামগ্রিক আকার অপরিবর্তিত রেখেই বড় স্ক্রিনের অভিজ্ঞতা দেওয়ার জন্য এতে উন্নত হার্ডওয়্যার, নতুন প্রযুক্তি এবং আধুনিক স্ক্রিন-প্যাকেজিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

বেজেল কমিয়ে আনার ফলে ফোনটির ডিসপ্লে তুলনামূলকভাবে আরও বড় মনে হবে। এতে ব্যবহারকারীরা ভিডিও দেখা, গেম খেলা, ছবি দেখা কিংবা অনলাইনে বিভিন্ন কনটেন্ট ব্রাউজ করার সময় আরও বেশি স্ক্রিন স্পেস ব্যবহারের সুবিধা পাবেন।

টেকনোর দাবি, ডিসপ্লের চারপাশের দৃশ্যমান কালো বর্ডার সরিয়ে দেওয়ার ফলে প্রচলিত স্মার্টফোনের তুলনায় নতুন ফোনটিতে আরও আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। আইএফএ প্রদর্শনীতে কনসেপ্ট ফোনটি প্রদর্শনের পাশাপাশি এর পেছনে ব্যবহৃত প্রযুক্তি ও নকশা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

টেকনো জানিয়েছে, পরবর্তী প্রজন্মের বেজেলবিহীন স্মার্টফোন তৈরির মাধ্যমে মোবাইল ফোনের নকশা ও ডিসপ্লে প্রযুক্তিতে নতুন সম্ভাবনা তৈরি করতে কাজ করছে তারা। একই সঙ্গে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য নতুন ও উন্নত প্রযুক্তির স্মার্টফোন নিয়ে আসার লক্ষ্যেও গবেষণা ও উদ্ভাবন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।