বিশ্বের অন্যতম বড় গেমিং আয়োজন গেমসকম ২০২৬-এ নতুন প্রযুক্তি ও গেমিং অভিজ্ঞতা নিয়ে অংশ নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা গিগাবাইটের গেমিং ব্র্যান্ড অরাস। ‘অরাস ইনফিনিটি’ থিমকে সামনে রেখে জার্মানির কোলনমেসেতে সাজানো হয়েছে তাদের বিশেষ প্রদর্শনী বুথ। সেখানে গেমারদের জন্য থাকছে নতুন হার্ডওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং বিভিন্ন গেম খেলার সুযোগ।
প্রথমবার দেখা যাবে অরাস ইনফিনিটি সিরিজ
গেমসকমের এবারের আয়োজনে প্রথমবারের মতো উন্মোচন করা হচ্ছে অরাস ইনফিনিটি সিরিজ। এর অন্যতম আকর্ষণ এক্স৮৭০ই অরাস ইনফিনিটি নেক্সট মাদারবোর্ড। এতে অ্যারোস্পেস-গ্রেড প্রকৌশলের পাশাপাশি থ্রিডি মেটাল-প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
নতুন সিরিজে থাকছে অরাস জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ইনফিনিটি গ্রাফিক্স কার্ড। এতে উন্নত উইন্ডফোর্স হাইপারবার্স্ট কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে প্রদর্শনীতে থাকবে ১৬ ইঞ্চির সমন্বিত সাইড ডিসপ্লেসহ অরাস সি৫১০ গ্লাস ইনফিনিটি চ্যাসিস এবং নতুন গেমিং পেরিফেরাল।
গেমিংয়ে এআইয়ের ব্যবহার
অরাসের বিশেষ গেমিং কর্নারে রাখা হয়েছে অরাস মাস্টার ১৬ এআই গেমিং ল্যাপটপ। এতে গিগাবাইটের নিজস্ব জিমেট এআই এজেন্ট ব্যবহারের মাধ্যমে গেম চলার সময় রিয়েল-টাইম পারফরম্যান্স টিউনিং করা যাবে।
এ ছাড়া অরাস আরটিএক্স ৫০৬০ টিআই এআই বক্সের মাধ্যমে গেম খেলা ও এআইভিত্তিক কাজের মধ্যে কম্পিউটারের হার্ডওয়্যার রিসোর্স আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুবিধা দেখানো হবে।
থাকছে ওএলইডি মনিটর ও নতুন পিসি
গেমিং অভিজ্ঞতা আরও উন্নত করতে অরাসের প্রদর্শনীতে থাকছে এফও২৭কিউ২৮জি ও এফও২৭কিউ২৪জি ওএলইডি গেমিং মনিটর। পাশাপাশি দর্শনার্থীরা দেখতে পারবেন কেবলবিহীন নকশার স্টেলথ সিরিজ পিসি, উড সিরিজ এবং অ্যানিমে-অনুপ্রাণিত অরাস আরি চরিত্র।
শুধু প্রযুক্তিপণ্য প্রদর্শন নয়, দর্শনার্থীদের জন্য বিভিন্ন জনপ্রিয় গেম খেলার ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ট্রিট ফাইটার ৬, প্র্যাগমাটা, ফোরজা হরাইজন ৬ এবং স্টার ওয়ার্স জিরো কোম্পানি।
পেশাদার খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ
ভ্যালোরেন্ট চ্যাম্পিয়নস ট্যুর (ভিসিটি) ইএমইএ-এর অফিসিয়াল হার্ডওয়্যার পার্টনার হিসেবে অরাস আয়োজন করছে বিশেষ ভ্যালোরেন্ট চ্যালেঞ্জ। এই আয়োজনে অংশ নেওয়া গেমাররা পেশাদার খেলোয়াড়দের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার সুযোগ পাবেন।
গেমারদের জন্য থাকছে পুরস্কার
গেমসকম উপলক্ষে বিশ্বজুড়ে গেমারদের জন্য একটি অনলাইন ক্যাম্পেইনও চালু করছে অরাস। এতে অংশ নিয়ে এক্স৮৭০ই অ্যারো এক্সথ্রিডি উড মাদারবোর্ড এবং এমও২৭কিউ২৮জিআর ওএলইডি গেমিং মনিটরসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
কবে ও কোথায় গেমসকম?
গেমসকম ২০২৬ অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ আগস্ট জার্মানির কোলনমেসেতে। সেখানে গিগাবাইট ও অরাসের প্রদর্শনী দেখা যাবে হল ৮-এর সি০৫০ নম্বর বুথে।
এবারের আয়োজনের মাধ্যমে অরাস শুধু নতুন গেমিং হার্ডওয়্যার প্রদর্শন করছে না; এআই, উন্নত কুলিং ব্যবস্থা এবং আধুনিক গেমিং প্রযুক্তিকে একসঙ্গে যুক্ত করে ভবিষ্যতের গেমিং অভিজ্ঞতার একটি ধারণাও তুলে ধরছে।








০ টি মন্তব্য