https://powerinai.com/

সাম্প্রতিক খবর

রিমোট হারিয়ে গেলে স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করুন টিভি

রিমোট হারিয়ে গেলে স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করুন টিভি রিমোট হারিয়ে গেলে স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করুন টিভি
 

টিভির রিমোট খুঁজে না পেলে বা নষ্ট হয়ে গেলে নতুন রিমোট কেনার প্রয়োজন নেই। আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট দিয়েই সহজে স্মার্ট টিভি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এ সুবিধা ব্যবহারের জন্য টিভিতে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা থাকতে হবে। 

একই ওয়াই-ফাইয়ে যুক্ত করুন ফোন ও টিভি

স্মার্ট টিভিকে ফোনের রিমোট হিসেবে ব্যবহারের সবচেয়ে সহজ পদ্ধতি হলো দুটি ডিভাইসকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করা। এরপর টিভির ব্র্যান্ড অনুযায়ী নির্দিষ্ট রিমোট অ্যাপ ইনস্টল করে ফোনের সঙ্গে টিভি যুক্ত করতে হবে।

বিভিন্ন ব্র্যান্ডের জন্য আলাদা অ্যাপ রয়েছে। যেমন রোকু টিভি ও ডিভাইসের জন্য Roku অ্যাপ, স্যামসাং টিভির জন্য SmartThings এবং অ্যামাজন ফায়ার টিভির জন্য সংশ্লিষ্ট রিমোট অ্যাপ ব্যবহার করা যায়। এসব অ্যাপের সাহায্যে চ্যানেল পরিবর্তন, শব্দ কমানো-বাড়ানো এবং টিভির মেনু নিয়ন্ত্রণের মতো কাজ করা সম্ভব।

ব্র্যান্ডের অ্যাপ না থাকলে কী করবেন?

টিভি নির্মাতার নিজস্ব রিমোট অ্যাপ না থাকলেও সমস্যা নেই। গুগল প্লেতে থাকা বিভিন্ন ইউনিভার্সাল টিভি রিমোট অ্যাপ ব্যবহার করা যেতে পারে। তবে তৃতীয় পক্ষের এসব অ্যাপ সব টিভি মডেলে একইভাবে কাজ নাও করতে পারে। কিছু অ্যাপে বিজ্ঞাপনও থাকতে পারে।

ওয়াই-ফাই ছাড়াও ফোন দিয়ে টিভি নিয়ন্ত্রণ

কিছু টিভি ও রিমোট অ্যাপ ওয়াই-ফাইয়ের পরিবর্তে ব্লুটুথ ব্যবহার করেও ফোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এ ক্ষেত্রে ফোন ও টিভিকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে রাখার প্রয়োজন হয় না। তবে টিভি ও ব্যবহৃত অ্যাপের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি।

ইউএসবি-সি পোর্ট থাকলেও মিলবে সমাধান

ফোনে ইউএসবি-সি পোর্ট থাকলে আলাদা একটি ইনফ্রারেড (IR) ব্লাস্টার ব্যবহার করেও টিভি নিয়ন্ত্রণ করা যায়। ছোট এই ডিভাইসটি ফোনের ইউএসবি-সি পোর্টে সংযুক্ত হয়ে টিভির ইনফ্রারেড রিসিভারে সরাসরি সংকেত পাঠায়।

এই পদ্ধতিতে ফোন ও টিভিকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করার প্রয়োজন নেই। একই আইআর ব্লাস্টার দিয়ে টিভির পাশাপাশি মিডিয়া প্লেয়ার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মতো অন্যান্য ইনফ্রারেড ডিভাইসও নিয়ন্ত্রণ করা সম্ভব।

কয়েক মিনিটেই তৈরি হতে পারে বিকল্প রিমোট

অর্থাৎ স্মার্ট টিভির রিমোট হারিয়ে গেলে সেটি খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। টিভির ধরন অনুযায়ী সঠিক অ্যাপ নির্বাচন করে ফোন ও টিভি একই নেটওয়ার্কে যুক্ত করলেই অনেক ক্ষেত্রে স্মার্টফোনকে বিকল্প রিমোট হিসেবে ব্যবহার করা যায়।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।