গুগল সার্চে এআই ওভারভিউ বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সারাংশকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে গুগল। নির্দিষ্ট কিছু অনুসন্ধানে এখন কোনো ক্লিক ছাড়াই সার্চ ফলাফলের শীর্ষে পুরো এআই সারাংশ দেখা যাচ্ছে।
আগের ব্যবস্থায় এআই ওভারভিউয়ের একটি অংশ দেখানোর পর ‘শো মোর’ অপশন থাকত। নতুন ব্যবস্থায় সারাংশের নিচে ‘অ্যাস্ক এনিথিং’ বক্স এবং এরপর প্রচলিত ওয়েবসাইটের লিংক দেখানো হচ্ছে। ফলে ওয়েবসাইটের ফলাফলে যেতে ব্যবহারকারীদের আরও নিচে স্ক্রল করতে হচ্ছে।
কোন ধরনের সার্চে এআই সারাংশ স্বয়ংক্রিয়ভাবে বড় হবে, সে বিষয়ে নির্দিষ্ট নিয়ম জানায়নি গুগল। তবে প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীদের জন্য কোনো অনুসন্ধানে বিস্তারিত এআই উত্তর বেশি সহায়ক মনে হলে সিস্টেম নিজে থেকেই সেটি বড় করে দেখাতে পারে।
গুগল জানিয়েছে, ব্যবহারকারী এআই সারাংশের নিচের তথ্য দেখতে স্ক্রল শুরু করলে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ বড় করার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। নতুন এই পরিবর্তনের ফলে সার্চের শুরুতেই এআই-নির্ভর তথ্য আরও বেশি দৃশ্যমান হবে।








০ টি মন্তব্য