ইউটিউবের নির্বাচিত নির্মাতাদের জন্য নতুন আয়ের সুযোগ চালু হয়েছে। এখন ভিডিও, শর্টস ও লাইভ স্ট্রিমে অ্যামাজনের পণ্য যুক্ত করে সেগুলো বিক্রি হলে কমিশন পেতে পারবেন নির্মাতারা।
নতুন সুবিধায় ভিডিওর বিবরণে আলাদা লিংক দেওয়ার প্রয়োজন হবে না। ইউটিউব থেকেই সরাসরি অ্যামাজনের পণ্য যুক্ত করা যাবে। দর্শক সেই পণ্য কিনলে সংশ্লিষ্ট নির্মাতার অ্যাকাউন্টে কমিশন যোগ হবে।
এ ছাড়া ইউটিউবের স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে নির্মাতার পুরোনো ভিডিও বিশ্লেষণ করে উপযুক্ত অ্যামাজন পণ্য শনাক্ত ও যুক্ত করা যাবে। তবে বর্তমানে সুবিধাটি শুধু যুক্তরাষ্ট্রের যোগ্য নির্মাতাদের জন্য চালু হয়েছে।
এই সুবিধা পেতে নির্মাতাকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ও পণ্যভিত্তিক কমিশন কর্মসূচিতে যুক্ত থাকার পাশাপাশি সক্রিয় অ্যামাজন অ্যাসোসিয়েটস বা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট থাকতে হবে।








০ টি মন্তব্য