ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনে নাম পরিবর্তন করে ‘এক্স’ করার পর এবার ‘টুইটার’ নামে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চালু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ অপারেশন ব্লুবার্ড এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে।
নতুন প্ল্যাটফর্মটির নাম Twitter Now। পুরোনো টুইটারের মতোই এখানে পোস্ট, রিপ্লাই ও রিটুইটের সুবিধা রয়েছে। পাশাপাশি ‘ভেরা’ নামের একটি স্বয়ংক্রিয় তথ্য যাচাই প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।
তবে ‘টুইটার’ নাম ও লোগোর অধিকার নিয়ে এক্স করপোরেশনের সঙ্গে প্রতিষ্ঠানটির আইনি বিরোধ চলছে এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।








০ টি মন্তব্য