https://powerinai.com/

সাম্প্রতিক খবর

চিপ বিক্রি দ্বিগুণ করবে এনভিডিয়া

চিপ বিক্রি দ্বিগুণ করবে এনভিডিয়া চিপ বিক্রি দ্বিগুণ করবে এনভিডিয়া
 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণে আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং জানিয়েছেন, চলতি বছরের তুলনায় আগামী বছর দ্বিগুণ সংখ্যক চিপ বিক্রির আশা করছে এনভিডিয়া। এআই প্রযুক্তিতে বিভিন্ন দেশ ও শিল্পের বিনিয়োগ বাড়ায় চিপের চাহিদাও দ্রুত বাড়ছে বলে তিনি জানান।

ডেটা সেন্টারের জন্য তৈরি জিপিইউ এনভিডিয়ার অন্যতম প্রধান পণ্য। ব্ল্যাকওয়েল ও রুবিন চিপের পাশাপাশি প্রতিষ্ঠানটি সিপিইউ, নেটওয়ার্কিং চিপ এবং রোবট ও স্বয়ংক্রিয় গাড়ির জন্য বিভিন্ন ধরনের চিপ তৈরি করে।

এনভিডিয়ার এই ঘোষণা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসায়িক প্রবৃদ্ধির বিষয়ে বাজারে নতুন প্রত্যাশা তৈরি করেছে। একই সঙ্গে এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জেনসেন হুয়াং।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।