পরিবারের দৈনন্দিন কাজ আরও সহজ ও গোছানো করতে ‘সিসি’ নামে নতুন একটি পরীক্ষামূলক এআই প্ল্যাটফর্ম চালু করেছে গুগল। এটি পরিবারের সদস্যদের তথ্য, ক্যালেন্ডার ও বিভিন্ন কাজের তালিকা ব্যবস্থাপনায় সহায়তা করবে।
সিসিতে একটি পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্য যুক্ত হতে পারবেন। ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন কোন ইমেইল বা তথ্য এআইটির সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি শেয়ার করা ক্যালেন্ডার ও টাস্ক লিস্ট তৈরি করে পরিবারের সবার জন্য দৈনিক করণীয় কাজের সারসংক্ষেপও দিতে পারবে এটি।
কাগজপত্র গোছানো, রেজিস্ট্রেশন ফরম পূরণ এবং শপিং লিস্ট তৈরির মতো কাজেও সহায়তা করবে সিসি। তবে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়ার বিষয়টি এতে রাখা হয়েছে।
গুগল জানিয়েছে, সিসি ব্যবহারকারীর ব্যক্তিগত ইনবক্সে সরাসরি প্রবেশ বা সদস্যদের নিজে থেকে যোগ-বিয়োগ করতে পারবে না। বর্তমানে নতুন ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি অপেক্ষমাণ তালিকার মাধ্যমে ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল।








০ টি মন্তব্য