জাপানে হিউম্যানয়েড রোবটের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ধরনের অ্যাম্বুলেন্স চালু করেছে জিএমও ইন্টারনেট গ্রুপ। মানুষের বদলে নষ্ট রোবটের কাছে দ্রুত পৌঁছে সেগুলো মেরামত করাই হবে এই অ্যাম্বুলেন্সের কাজ।
অ্যাম্বুলেন্সটিতে থাকবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও প্রকৌশলী। ঘটনাস্থলে গিয়ে রোবট মেরামত করা সম্ভব হলে সেখানেই কাজ করা হবে।
তবে কোনো রোবট দ্রুত মেরামত করা সম্ভব না হলে অ্যাম্বুলেন্সে থাকা বিকল্প একটি হিউম্যানয়েড রোবট তার জায়গায় কাজ শুরু করবে। নষ্ট রোবটটি পরে জিএমওর নির্দিষ্ট ল্যাবে নিয়ে গিয়ে মেরামত করা হবে।
প্রাথমিকভাবে টোকিওতে একটি অ্যাম্বুলেন্স দিয়ে এই সেবা শুরু হচ্ছে। আপাতত জিএমও এআই অ্যান্ড রোবোটিকস ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হিউম্যানয়েড রোবটগুলোর জন্যই এই সুবিধা ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটির ধারণা, ভবিষ্যতে হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়লে এ ধরনের রক্ষণাবেক্ষণ সেবার প্রয়োজনও বাড়বে।








০ টি মন্তব্য