https://powerinai.com/

সাম্প্রতিক খবর

বৈজ্ঞানিক গবেষণায় কাজ করবে ক্লড এআই

বৈজ্ঞানিক গবেষণায় কাজ করবে ক্লড এআই বৈজ্ঞানিক গবেষণায় কাজ করবে ক্লড এআই
 

বৈজ্ঞানিক গবেষণার কাজ আরও দ্রুত করতে নিজস্ব গবেষণাগারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় গোপনে একটি বায়োলজিক্যাল ল্যাব তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এই গবেষণাগারে অ্যানথ্রপিকের তৈরি ক্লড এআইকে জীববিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এআই গবেষণার পরীক্ষার নকশা তৈরিতে সহায়তা করবে এবং রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র সেই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা চালাবে।

পরীক্ষা থেকে পাওয়া ফলাফল আবার পরবর্তী গবেষণার পরিকল্পনা উন্নত করতে ব্যবহার করা হবে। এর মাধ্যমে গবেষণার বিভিন্ন ধাপ দ্রুত সম্পন্ন করার সম্ভাবনা দেখছে অ্যানথ্রপিক।

তবে পুরো প্রক্রিয়ায় মানুষের তত্ত্বাবধান থাকবে। বিশেষ করে জীববিজ্ঞান গবেষণার নিরাপত্তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে মানুষের নিয়ন্ত্রণ অপরিহার্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ল্যাবটিতে ঠিক কী ধরনের গবেষণা চলছে, তা প্রকাশ করেনি অ্যানথ্রপিক।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।