নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপে সমস্যা সমাধানে নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখা যায়। পিন করা বার্তা চ্যাট বক্সের ওপরে দেখা যাওয়ায় পরবর্তী সময়ে সহজেই খুঁজে পাওয়া যায়।
ফলে যেকোনো সময় গুরুত্বপূর্ণ বার্তা আবার পড়ার সুযোগ মিলে থাকে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়া এ ফিচার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
হোয়াটসঅ্যাপ নতুন এ উদ্যোগের আওতায় একসঙ্গে পাঁচটি বার্তা পিন করে রাখার সুযোগ চালু করতে যাচ্ছে।একসঙ্গে একাধিক বার্তা পিন করে রাখার ফিচার এরই মধ্যে হোয়াটসঅ্যাপের ‘অ্যান্ড্রয়েড ভি২.২৪.৬.১৩’ নামের পরীক্ষামূলক সংস্করণে যুক্ত করা হয়েছে।
ফলে নতুন এ ফিচার বর্তমানে শুধু অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরখ করতে পারছে। শিগগিরই সব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এ ফিচার উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট বার্তা ‘পিন’ করা যাবে
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট বার্তা ‘পিন’ করা যাবে
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯৪২ টি প্রবন্ধ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।











০ টি মন্তব্য