https://powerinai.com/

সাম্প্রতিক খবর

মেটলাইফের অ্যাপে যুক্ত হলো নতুন এআই সুবিধা

মেটলাইফের অ্যাপে যুক্ত হলো নতুন এআই সুবিধা মেটলাইফের অ্যাপে যুক্ত হলো নতুন এআই সুবিধা
 

মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে যুক্ত হয়েছে ‘৩৬০ হেলথ স্কোর’ নামে নতুন একটি সুবিধা। এআইনির্ভর এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা তাঁদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে পারবেন।

নতুন সুবিধাটি গ্রাহকদের স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে এবং আর্থিক বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নতুন ফিচারটির উদ্বোধন করেন।

মেটলাইফ জানিয়েছে, বর্তমানে ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের নিবন্ধিত গ্রাহক সাত লাখের বেশি। অ্যাপটির মাধ্যমে বিমা ব্যবস্থাপনা, আর্থিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা দেওয়া হচ্ছে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, নতুন ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ ডিজিটাল সেবায় নতুন মাত্রা যোগ করেছে। গ্রাহকদের জন্য আরও কার্যকর ও আধুনিক সেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ। বর্তমানে প্রতিষ্ঠানটির ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহক রয়েছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।