https://powerinai.com/

সাম্প্রতিক খবর

রাতে চার্জে থাকার সময় স্মার্টফোন যে ৪ কাজ করে

রাতে চার্জে থাকার সময় স্মার্টফোন যে ৪ কাজ করে রাতে চার্জে থাকার সময় স্মার্টফোন যে ৪ কাজ করে
 

রাতে ঘুমানোর আগে স্মার্টফোন চার্জে দিয়ে অনেকেই ঘুমিয়ে পড়েন। ফোন ব্যবহার না করলেও এ সময় ভেতরে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কাজ চলতে পারে। বিশেষ করে ফোন চার্জে থাকা, ওয়াই-ফাইয়ে যুক্ত থাকা এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকলে এসব কাজ করার জন্য উপযুক্ত সময় পাওয়া যায়।

অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু কাজ রয়েছে, যা ব্যবহারকারীর অজান্তেই রাতে সম্পন্ন হতে পারে। এর মধ্যে গুগলের জিবোর্ডের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ অন্যতম। ফোন চার্জে থাকা ও ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকলে ফেডারেটেড লার্নিং প্রযুক্তির মাধ্যমে ফোনেই নির্দিষ্ট প্রশিক্ষণ প্রক্রিয়া চালানো হতে পারে।

এ ছাড়া ফোনের স্টোরেজে জমে থাকা বিভিন্ন অস্থায়ী তথ্য ও ফাইল ব্যবস্থাপনার জন্য ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ চলতে পারে। তবে সব স্মার্টফোনে একই ধরনের স্টোরেজ পরিষ্কারের কাজ হয় না। ফোনের নির্মাতা, সফটওয়্যার সংস্করণ ও ব্যবহারের ওপর বিষয়টি নির্ভর করে।

রাতে ফোনের গ্যালারিতে থাকা ছবিগুলোও স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ হতে পারে। ছবি থেকে ব্যক্তি, বস্তু বা দৃশ্য শনাক্ত করে সেগুলো সাজানো ও পরে সহজে খুঁজে পাওয়ার সুবিধা দিতে এ ধরনের প্রক্রিয়া চালানো হয়। একই সঙ্গে বেশি ব্যবহৃত অ্যাপ দ্রুত চালুর জন্যও ফোন ব্যাকগ্রাউন্ডে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে পারে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।