গ্রামীণফোনের বিনা মূল্যের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘গ্রামীণফোন একাডেমি’ ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করেছে। প্ল্যাটফর্মটির বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কোর্সে। গত আট মাসে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০ হাজার তরুণ-তরুণী এআই কোর্সে অংশ নিয়েছেন।
গ্রামীণফোন একাডেমির এআই প্রোগ্রামে রয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এজেন্টস, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ওয়ার্কফ্লো অটোমেশন, এআই দিয়ে পোর্টফোলিও তৈরি, কোডিং ছাড়াই অ্যাপ তৈরি, এআইভিত্তিক ইউএক্স এবং মেশিন লার্নিং–এর মতো বিষয়। ইতোমধ্যে বিভিন্ন কোর্স সম্পন্ন করে ৫০ হাজার শিক্ষার্থী সনদ অর্জন করেছেন।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তরুণদের মানিয়ে নিতে এবং ভবিষ্যতের কর্মবাজারের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা তৈরি করতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।








০ টি মন্তব্য