https://powerinai.com/

সাম্প্রতিক খবর

মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ

মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
 

বাস্তব মানুষের মতো দেখতে এআই ইনফ্লুয়েন্সার বা ডিজিটাল ব্যক্তিত্বের সংখ্যা বাড়ছে। ব্যবহারকারীদের বিভ্রান্তি কমাতে এ ধরনের অ্যাকাউন্টে নতুন ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ লেবেল চালু করছে ইনস্টাগ্রাম।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো অ্যাকাউন্টের মূল পরিচয় যদি এআই দিয়ে তৈরি কাল্পনিক ব্যক্তি বা ডিজিটাল মডেল হয়, তাহলে সেটি স্পষ্টভাবে জানাতে হবে। তবে শুধু ছবি বা ভিডিও তৈরিতে এআই টুল ব্যবহার করলেই এই লেবেল দিতে হবে না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, স্বেচ্ছায় সঠিকভাবে লেবেল ব্যবহার করলে অ্যাকাউন্টের রিচ কমানো হবে না। কিন্তু প্ল্যাটফর্ম কোনো এআই-ভিত্তিক প্রোফাইল শনাক্ত করার পরও লেবেল না দিলে সেটিকে অ্যালগরিদমিক রেকমেন্ডেশন থেকে বাদ দেওয়া বা রিচ সীমিত করা হতে পারে। ভুলভাবে শনাক্ত হলে ‘অ্যাকাউন্ট স্ট্যাটাস’ থেকে আপিলের সুযোগও থাকবে।

সাম্প্রতিক সময়ে এআই ইনফ্লুয়েন্সাররা পণ্য ও সেবা প্রচারের পাশাপাশি চিকিৎসক বা স্বাস্থ্যবিশেষজ্ঞের পরিচয়েও কনটেন্ট তৈরি করছে। ফলে বাস্তবে অস্তিত্বহীন এসব ডিজিটাল ব্যক্তিত্বকে ব্যবহারকারীদের কাছে স্পষ্টভাবে চিহ্নিত করার প্রয়োজনীয়তা আরও বাড়ছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।