https://powerinai.com/

সাম্প্রতিক খবর

এক্স চালু করেছে ‘গ্রক বট’

এক্স চালু করেছে ‘গ্রক বট’ এক্স চালু করেছে ‘গ্রক বট’
 

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচলিত চ্যাটভিত্তিক ব্যবহারের ধারণা বদলে দিতে নতুন ধরনের এআই এজেন্ট ‘গ্রক বট’ চালু করেছে এক্স ডট এআই। সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে এটি ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ দীর্ঘমেয়াদে পরিচালনা করতে পারবে।

গ্রক বটের নিজস্ব পরিচয়, মেমোরি, কম্পিউটার ও বিভিন্ন কাজের টুল থাকবে। ফলে ব্যবহারকারী আগের কথোপকথন ও কাজের ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী দিনেও একই বটের সঙ্গে কাজ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী বট ডকুমেন্ট ও কোড তৈরি বা পরিবর্তনও করতে পারবে।

এ ছাড়া নির্দিষ্ট সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সুবিধাও থাকবে গ্রক বটে। যেমন নিয়মিত বাজারের খবর সংগ্রহ করা, গুরুত্বপূর্ণ তথ্যের ব্রিফিং তৈরি করা কিংবা নির্ধারিত কোনো কাজ সম্পন্ন করা। ব্যবহারকারী অনলাইনে না থাকলেও এসব কাজ চালিয়ে যেতে পারবে বট।

এক্স ডট এআই জানিয়েছে, গ্রক বট তৈরির মূল লক্ষ্য হলো জটিল এআই ব্যবহারের বিষয়গুলো আড়ালে রেখে মানুষের দৈনন্দিন কাজ সহজ করা এবং কাজের চাপ কমানো। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।