তিন শতাধিক আবেদনকারীর মধ্যে থেকে আইফার্মার ছাড়াও চারটি স্টার্টআপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। অন্য চারটি স্টার্টআপ যুক্তরাষ্ট্র, হংকং, সিঙ্গাপুর ও ভিয়েতনাম থেকে নির্বাচিত হয়।
আগামী ছয় মাস আইফার্মার অন্য সব স্টার্টআপের সঙ্গে (আইপিইডি, অন-আস, অপলেইন ও কিউকো) ভিসার প্রোডাক্ট আর্কিটেক্টদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ ও বাণিজ্যিক কার্যক্রম ত্বরান্বিত করার উপযোগী নতুন সমাধান তৈরি ও নিরীক্ষা করার সুযোগ পাবে।
নির্বাচিত স্টার্টআপ ‘ভিসা এভরিহয়্যার ইনিশিয়েটিভ’ অনুষ্ঠানে নিজেদের উদ্ভাবনী সমাধান উপস্থাপনে সুযোগ পাবে। সান ফ্রান্সিসকোতে টেকক্রাঞ্চের উদ্যোগে ইনোভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
আইফার্মার ২০১৯ সালে প্রতিষ্ঠিত, যা প্রযুক্তিগত ও ডেটানির্ভর স্টার্টআপ। কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু আর্থিক ও ডিরেক্ট-টু-ফার্ম কমার্স বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।
আইফার্মার সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান ফাহাদ ইফাজ বলেন, কৃষিখাতের বর্তমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদ্ধতি অনুসরণ করি।
অর্জিত সম্যক ধারণা সংশ্লিষ্ট খাতের জন্য উপযোগী সমাধানে সহায়ক। কৃষকসহ কৃষি সাপ্লাই চেইনের সঙ্গে জড়িত সবার জীবন মানোন্নয়নে ভূমিকা রাখছে এসব সমাধান।
অর্থ পরিশোধ (পেমেন্ট) সংক্রান্ত সমাধান ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত সমাধানের মাধ্যমে আর্থিক প্রবৃদ্ধি ও বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করতে কাজ করছি।
বছরের নির্বাচিত স্টার্টআপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই/জেনারেটিভ এআই), এমবেডেড ফাইন্যান্স, গ্লোবাল মানি মুভমেন্ট, ডিজিটাল অ্যাক্সেপটেন্স ও লয়্যালটি অব দ্য ফিউচারের মতো নতুন খাতের সম্ভাবনা কাজে লাগাতে অত্যাধুনিক সমাধান নিয়ে কাজ করছে।
ইতোমধ্যে ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম বহু স্টার্টআপের বিকাশ ও ইউজ কেস বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করছে।









০ টি মন্তব্য