https://powerinai.com/

সাম্প্রতিক খবর

স্মার্ট চশমায় গোপনে ভিডিও করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করবে মেটা

স্মার্ট চশমায় গোপনে ভিডিও করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করবে মেটা স্মার্ট চশমায় গোপনে ভিডিও করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করবে মেটা
 

মেটার তৈরি স্মার্ট চশমা ব্যবহার করে অন্যদের অজান্তে ভিডিও ধারণ বা হেনস্তামূলক কনটেন্ট প্রকাশ করলে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে মেটা। এমন কনটেন্ট দ্রুত মুছে ফেলার পাশাপাশি প্রয়োজন হলে অ্যাকাউন্টও স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, গোপনে ভিডিও ধারণ করে কাউকে বিব্রত বা হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এ ধরনের ভিডিও প্ল্যাটফর্মে থাকতে দেওয়া হবে না।

সম্প্রতি মেটা গ্লাস ব্যবহার করে জনসমক্ষে নারীদের অজান্তে ভিডিও ধারণের বেশ কিছু ঘটনা ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ইতোমধ্যে এমন কনটেন্ট প্রকাশের দায়ে দুটি জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে মেটা।

এ ছাড়া স্মার্ট চশমার নিরাপত্তা বাড়াতে নতুন সফটওয়্যার আপডেটও এনেছে কোম্পানিটি। এখন ভিডিও রেকর্ডিংয়ের সময় জ্বলে ওঠা এলইডি নির্দেশক আলো ঢেকে দেওয়া বা বিকল করার চেষ্টা করলে চশমার ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

তবে বিশেষজ্ঞদের মতে, দিনের আলোতে এলইডি নির্দেশক আলো সহজে দেখা না যাওয়ায় ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ভবিষ্যতে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।