https://powerinai.com/

সাম্প্রতিক খবর

এনভিডিয়াকে টপকে আবারও বিশ্বের শীর্ষ কোম্পানি অ্যাপল

এনভিডিয়াকে টপকে আবারও বিশ্বের শীর্ষ কোম্পানি অ্যাপল এনভিডিয়াকে টপকে আবারও বিশ্বের শীর্ষ কোম্পানি অ্যাপল
 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যয় ব্যবস্থাপনায় কৌশলগত পরিবর্তনের সুফল পাচ্ছে অ্যাপল। নিজস্ব এআই অবকাঠামো গড়ে তুলতে বিপুল মূলধনী বিনিয়োগ না করে, প্রয়োজন অনুযায়ী সেবা ভাড়া করার নীতি গ্রহণ করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এ কৌশল এবং শেয়ারবাজারে ইতিবাচক পারফরম্যান্সের ফলে এআই চিপ নির্মাতা এনভিডিয়াকে ছাড়িয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান ফিরে পেয়েছে অ্যাপল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে যাওয়ায় কোম্পানিটির বাজারমূল্য নেমে আসে ৪ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারে। একই সময়ে অ্যাপলের শেয়ারদর প্রায় ১ শতাংশ বেড়ে বাজারমূল্য দাঁড়ায় ৪ দশমিক ৯৫ ট্রিলিয়ন ডলারে।

বিশ্লেষকদের মতে, এআই অবকাঠামো নির্মাণে বিপুল ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে সাম্প্রতিক সময়ে এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ওপর চাপ তৈরি হয়েছে। অন্যদিকে, তুলনামূলকভাবে ব্যয়-সাশ্রয়ী কৌশল গ্রহণ করায় অ্যাপলের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারদর প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেলেও একই সময়ে এনভিডিয়ার শেয়ার বেড়েছে মাত্র ৪ শতাংশ। বাজার বিশ্লেষকদের ধারণা, এআই খাতে টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যয় নিয়ন্ত্রণে অ্যাপলের পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।

এদিকে, এআই প্রযুক্তির বিস্তারে দীর্ঘদিন লাভবান হলেও এনভিডিয়ার জিপিইউনির্ভর ব্যবসার বাইরে এখন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে ডেটা সেন্টারের অন্যান্য অবকাঠামো ও মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানের দিকে। এ তালিকায় মাইক্রন টেকনোলজি, এসকে হাইনিক্স এবং স্যানডিস্কের মতো কোম্পানিগুলো উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে।

আগামী বৃহস্পতিবার অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করবে অ্যাপল। তখন বৈশ্বিক এআই চাহিদা বৃদ্ধির কারণে মেমোরি চিপ সংকট কোম্পানিটির ব্যবসা ও আর্থিক অবস্থায় কতটা প্রভাব ফেলেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। উল্লেখ্য, চিপের সরবরাহ সংকটের কারণে চলতি বছরের জুন মাসে ম্যাক ও আইপ্যাডের দামও বাড়াতে হয়েছিল অ্যাপলকে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।