https://powerinai.com/

সাম্প্রতিক খবর

ঢাকায় অনারের রোবট ফোন, আসছে নতুন স্মার্ট ডিভাইসও

ঢাকায় অনারের রোবট ফোন, আসছে নতুন স্মার্ট ডিভাইসও ঢাকায় অনারের রোবট ফোন, আসছে নতুন স্মার্ট ডিভাইসও
 

বাংলাদেশে স্মার্টফোনের পাশাপাশি বড় পরিসরে কানেক্টেড স্মার্ট ডিভাইসের ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে অনার বাংলাদেশ। রাজধানীতে আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রোবট ফোন প্রদর্শন করেছে এবং নতুন লোগো উন্মোচন করেছে।

অনার জানিয়েছে, স্মার্টফোনের পাশাপাশি বাংলাদেশে ল্যাপটপ ও টেলিভিশন বাজারজাতের প্রস্তুতি নিচ্ছে তারা। ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্দার বিভিন্ন মডেলের টেলিভিশনও দেশের বাজারে আনার পরিকল্পনা রয়েছে। ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টেলিভিশন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে রোবট ফোনের পাশাপাশি ভাঁজযোগ্য ফোন, ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন, স্মার্টঘড়ি, স্মার্ট গ্লাস, ল্যাপটপ ও টেলিভিশন প্রদর্শন করা হয়। বিশ্ববাজারে ২৮ সেপ্টেম্বর উন্মোচিত ম্যাজিক৯ প্রো ম্যাক্স ফোনটিও শিগগির বাংলাদেশের বাজারে আনার কথা জানিয়েছে অনার।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।