টেলিকম খাতে ব্যবহারের পর মেয়াদোত্তীর্ণ ব্যাটারি পুনর্ব্যবহার করে গ্রামীণ স্কুল ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে ইডটকো বাংলাদেশ ও টাইগার লিথিয়াম এনার্জি। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
উদ্যোগের আওতায় পুরোনো টেলিকম ব্যাটারি থেকে কার্যক্ষম সেলগুলো আলাদা করে সেগুলো দিয়ে আইপিএস ও ব্যাকআপ পাওয়ার সিস্টেম তৈরি করা হবে। পরে নির্বাচিত গ্রামীণ স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এলাকায় এসব ব্যবস্থা স্থাপন করা হবে।
ইডটকোর মতে, এই উদ্যোগের ফলে ব্যবহৃত ব্যাটারি পুনর্ব্যবহারের পাশাপাশি ইলেকট্রনিক বর্জ্য কমানো সম্ভব হবে। বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলেও স্কুলের শিক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় সেবা চালু রাখতে সহায়তা করবে এই ব্যাকআপ ব্যবস্থা।








০ টি মন্তব্য