https://powerinai.com/

এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস

২ মিনিট পড়ুন
এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলার ধরন ও ঝুঁকিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের নেটওয়ার্ক নিরাপত্তা জোরদার এবং সাইবার হুমকি দ্রুত শনাক্ত করতে নতুন প্রযুক্তি ও নিরাপত্তা সমাধান চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস।

নতুন উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে সফোস ফায়ারওয়াল ভি২৩, নতুন এক্সজিএস হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এনডিআর) সমাধান। পাশাপাশি নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন সুবিধা।

সফোসের দাবি, নতুন প্রযুক্তিগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের নেটওয়ার্কে এআই সেবার ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে। একই সঙ্গে নিরাপদে তথ্য আদান-প্রদান, সাইবার হুমকি শনাক্ত এবং সম্ভাব্য হামলা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হবে।

এআই প্রযুক্তির বিস্তারের ফলে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন, ডিভাইস, ক্লাউড সেবা ও বিভিন্ন এআই সিস্টেমের সংযোগ বাড়ছে। এতে তথ্য আদান-প্রদানের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত এবং পরিকল্পিত হামলা পরিচালনার সক্ষমতা বাড়াচ্ছে। ফলে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়াশীল প্রযুক্তির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

সফোসের ২০২৬ সালের ‘স্টেট অব র‍্যানসমওয়্যার’ প্রতিবেদন অনুযায়ী, র‍্যানসমওয়্যার হামলার ৬১ শতাংশ ঘটনায় তথ্য এনক্রিপ্ট হওয়ার আগেই ফায়ারওয়াল থেকে সতর্কবার্তা পাওয়া গেছে। এসব সতর্কবার্তা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের অন্যান্য নিরাপত্তাব্যবস্থা দ্রুত সক্রিয় করা সম্ভব।

নতুন সফোস ফায়ারওয়াল ভি২৩ সংস্করণে নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় কার্যক্রম এবং সামগ্রিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সফোস এআই ডিফেন্সের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে কোন কোন এআই সেবা ব্যবহার হচ্ছে, তা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি নতুন এআই অ্যাসিস্ট্যান্ট নিরাপত্তা প্রশাসকদের ফায়ারওয়ালের বিভিন্ন সেটিংস বুঝতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নীতিমালা তৈরিতে সহায়তা করবে।

নতুন হার্ডওয়্যারভিত্তিক প্রযুক্তির অন্যতম উল্লেখযোগ্য সুবিধা হলো নেটওয়ার্কের সমস্যা শনাক্তের গতি বৃদ্ধি। সফোসের তথ্যমতে, নতুন ব্যবস্থায় নেটওয়ার্কের সমস্যা আগের তুলনায় ১৩ গুণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। আগে এ ধরনের সমস্যা শনাক্ত করতে প্রায় চার সেকেন্ড সময় লাগলেও নতুন প্রযুক্তিতে তা কমে দাঁড়াবে মাত্র ৩০০ মিলিসেকেন্ডে।

এ ছাড়া সফোস ফিউশনের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সমাধানের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের সুবিধা থাকছে। ফায়ারওয়াল, এনডিআর, ওয়ার্কস্পেস প্রোটেকশন, ওয়্যারলেস ও সুইচ নেটওয়ার্ককে সমন্বিতভাবে পরিচালনার সুযোগও তৈরি হবে। এতে কোনো একটি অংশে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলে অন্যান্য নিরাপত্তাব্যবস্থাও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, এআইনির্ভর প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক নিরাপত্তার প্রচলিত ধারণায় পরিবর্তন আসছে। শুধু সাইবার হামলা প্রতিরোধ নয়, বরং হামলার আগাম সংকেত শনাক্ত, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া এবং পুরো নেটওয়ার্ক অবকাঠামোর ওপর সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।