আসুন জেনে নেই কিভাবে জিমেইলে গ্রুপ ইমেল ফিচার ব্যবহার করবেন। গ্রুপ ইমেল সুবিধা সক্রিয় করতে, আপনাকে প্রথমে আপনার কমপিউটার থেকে গুগল কন্টাক্টস লগ ইন করতে হবে। এরপর বাঁ দিকের নিচে থাকা ‘ফ্রিকোয়েন্ট’ অপশন থেকে নির্দিষ্ট প্রাপকদের ই-মেইল ঠিকানাগুলোর পাশে ক্লিক করে সেগুলো নির্বাচন করতে হবে। উপরের ডানদিকে থাকা ‘ম্যানেজ লেবেলস’ অপশন নির্বাচন করুন, নীচে প্লাস আইকনে ক্লিক করুন এবং একটি নতুন লেবেল তৈরি করতে নাম লিখতে হবে৷
এখন সেভ অপশনে ক্লিক করুন এবং নির্বাচিত ইমেল ঠিকানাটি নতুন লেবেল অপশনে দেখা যাবে। আপনি যখন পরে একটি ইমেল পাঠান, তখন নির্বাচিত ব্যক্তিদের একসাথে গ্রুপ ইমেল পাঠাতে প্রাপকের ইমেল ঠিকানার পরিবর্তে কেবল লেবেল নামটি টাইপ করতে হবে৷










০ টি মন্তব্য