অনেকে ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে ফেসবুকে তাদের পরিচিত লোকদের সাথে সংযোগ স্থাপন করেন। বন্ধুতালিকার বাইরে থাকা কোনো ব্যক্তির নাম সার্চ বক্সে লিখলে, ফলাফল প্রদর্শনের জন্য ফেসবুক নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করে।
কিন্তু ফেসবুক প্রোফাইলে প্রাতিষ্ঠানিক নাম ব্যবহারের কারণে সবার ফেসবুক আইডি খুঁজে পাওয়া সহজ নয়। আপনি যদি এই সমস্যার সমাধান করতে চান তবে আপনি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে ফেসবুকে একটি ডাকনাম যোগ করতে পারেন।
আসুন দেখি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে একটি ডাকনাম যোগ করবেন। ফেসবুক অ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে প্রোফাইল নাম নির্বাচনের পর প্রোফাইল পেজে প্রবেশ করে ফেসবুক প্রোফাইলে ডাকনাম যোগ করতে হবে।
এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’তে ট্যাপ করতে হবে। এবার নিচে স্ক্রল করে নিচে থাকা ‘অ্যাড আদার নেম’-এ ট্যাপ করতে হবে ‘আদারস নেম’ অপশন নির্বাচনের পর।
পরের পেজে দেখা যাবে একটি বক্সে নামের বিভিন্ন অপশন। সেখান থেকে ‘নিকনেম’ নির্বাচন করে নিচে প্রদর্শিত বক্সে ডাকনাম লিখতে হবে।
কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ডাকনাম যুক্ত করবেন
কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ডাকনাম যুক্ত করবেন
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯৪২ টি প্রবন্ধ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।











০ টি মন্তব্য