অনেকেই ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে স্মার্টফোনে নিয়মিত বার্তা আদান-প্রদান করেন। মাঝেমধ্যে এসব বার্তায় থাকা গুরুত্বপূর্ণ তথ্য প্রিন্ট করে সংরক্ষণ করার প্রয়োজন হয়।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে চাইলেই যেকোনো বার্তা প্রিন্ট করা যায়। চলুন দেখে নেওয়া যাক স্মার্টফোন থেকে বার্তা প্রিন্ট করার পদ্ধতি।
এর জন্য প্রথমেই গুগল মেসেজেস অ্যাপে প্রবেশ করে যে ব্যক্তির সঙ্গে আদান–প্রদান করা বার্তা প্রিন্ট করতে হবে তার নাম খুঁজে মেসেজ বক্সটি চালু করতে হবে।
এরপর ভলিউম বাটন ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে নির্দিষ্ট বার্তার স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর নিচে প্রদর্শিত অপশন থেকে পেনসিল আইকনে ট্যাপ করে স্ক্রিনশটের আকার ছোট বা বড় করতে হবে।
এবার শেয়ার আইকনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। এরপর মোর অপশনে ট্যাপের পর প্রিন্ট আইকন নির্বাচন করে নির্দিষ্ট প্রিন্টারের নাম লিখে বার্তাটি প্রিন্ট করতে হবে।
কিভাবে স্মার্টফোন থেকে বার্তা প্রিন্ট করবেন
কিভাবে স্মার্টফোন থেকে বার্তা প্রিন্ট করবেন
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯৪২ টি প্রবন্ধ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।











০ টি মন্তব্য