কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কার্যক্রম আরও সহজ করতে গ্রাহকসেবা বিভাগের প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে উবার। কোম্পানিটির ভাষ্য, এআইনির্ভর কার্যক্রম সম্প্রসারণ ও প্রশাসনিক কাঠামো আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাইয়ের প্রভাব পড়েছে উবারের কমিউনিটি অপারেশনস বিভাগে, যারা বিভিন্ন দেশ ও ভাষায় গ্রাহকসেবা এবং স্থানীয় চালক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
উবার জানিয়েছে, গ্রাহকসেবায় এআই ব্যবহারে তারা ইতোমধ্যে অগ্রগতি অর্জন করেছে এবং ভবিষ্যতে এ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে। পাশাপাশি কর্মীদের রিমোটে কাজের পরিবর্তে আঞ্চলিক অফিসে ফিরে এসে কাজ করার নির্দেশও দিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, উবারের পাশাপাশি ওরাকল, স্ন্যাপ ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও সাম্প্রতিক সময়ে এআইভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে কর্মী ছাঁটাই বা পুনর্বিন্যাস করেছে।








০ টি মন্তব্য