বাংলাদেশে চালু হয়েছে কেমব্রিজের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ইংরেজি দক্ষতা যাচাই প্ল্যাটফর্ম ‘লিংগুয়াস্কিল’। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থায় ইংরেজি দক্ষতা মূল্যায়ন সহজ করাই এর লক্ষ্য।
অনলাইন ও অন-ডিমান্ড এই প্ল্যাটফর্মে ইংরেজির চারটি দক্ষতা—শোনা, বলা, পড়া ও লেখা—মূল্যায়ন করা যায়। এআই প্রযুক্তির মাধ্যমে দ্রুত ফলাফল পাওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের দক্ষতা যাচাইয়ে এটি কাজে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বর্তমান কর্মবাজারে কারিগরি জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের দক্ষতাও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে আধুনিক মূল্যায়ন ব্যবস্থা ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশে ‘লিংগুয়াস্কিল’-এর কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে ইংলিশোলজি। সংশ্লিষ্টদের আশা, প্ল্যাটফর্মটি দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের বৈশ্বিক কর্মবাজারের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে।








০ টি মন্তব্য