ইন্টারনেট সেবায় স্যাটেলাইট কখনোই সাবমেরিন ক্যাবল বা ব্রডব্যান্ডের পূর্ণ বিকল্প হতে পারে না বলে জানিয়েছেন সিডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মশিউর রহমান। একই সঙ্গে দেশের ডেটা সার্বভৌমত্ব রক্ষায় নতুন সাবমেরিন ক্যাবল স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার গাজীপুরে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, বর্তমানে দেশের বড় একটি অংশের আন্তর্জাতিক সংযোগ আইটিসির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের পাশাপাশি ডেটা নিরাপত্তার ঝুঁকিও তৈরি হচ্ছে।
কর্মশালায় জানানো হয়, একটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল প্রকল্পে কয়েকশ মিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হয়। এ কারণে বিশ্বজুড়ে অধিকাংশ ক্যাবল যৌথ কনসোর্টিয়াম মডেলে নির্মাণ করা হয়। বাংলাদেশেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রায় ২০ বছর আগে চালু হওয়া পুরোনো সাবমেরিন ক্যাবলের অর্থনৈতিক আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন ক্যাবল যুক্ত হলে ব্যান্ডউইথের সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ডেটা সেন্টার বিনিয়োগে আগ্রহী হবে এবং ভবিষ্যতে ইন্টারনেটের খরচ কমার সুযোগ তৈরি হতে পারে।








০ টি মন্তব্য