অনলাইন প্রতারণা ও সন্দেহজনক বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
অপরিচিত নম্বর থেকে সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা এলে ফিচারটি ব্যবহারকারীকে সতর্ক করবে। এরপর চাইলে নম্বরটি ব্লক করে অভিযোগ জানানো কিংবা বার্তাটিকে নিরাপদ হিসেবে চিহ্নিত করে যোগাযোগ চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি ডিভাইসের নিজস্ব মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। বার্তা বিশ্লেষণের জন্য ব্যক্তিগত তথ্য মেটা বা তৃতীয় পক্ষের কাছে পাঠানো হবে না। ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশনও বজায় থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই প্রযুক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনলাইন স্ক্যাম ও প্রতারণামূলক বার্তা শনাক্ত করতে আরও কার্যকরভাবে সহায়তা করবে।








০ টি মন্তব্য