অ্যান্ড্রয়েড ফোনে হঠাৎ ‘অ্যান্ড্রয়েড পালস’ নামে একটি অ্যাপ দেখা যাওয়ায় অনেক ব্যবহারকারীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে গুগল জানিয়েছে, এটি নতুন কোনো অ্যাপ নয়; বরং অ্যান্ড্রয়েডের আগে থেকেই থাকা একটি সিস্টেম সেবা।
সাম্প্রতিক আপডেটের মাধ্যমে সেবাটি ফোনের সেটিংসে দৃশ্যমান হয়েছে। ‘পালস’ মূলত ফোনের বিভিন্ন রিসোর্স ব্যবহারের তথ্য পর্যবেক্ষণ করে। এর মধ্যে ব্যাটারি, মেমোরি ও প্রসেসরের ব্যবহার উল্লেখযোগ্য।
কোনো অ্যাপ অস্বাভাবিকভাবে বেশি রিসোর্স ব্যবহার করছে কি না, তা শনাক্ত করতেও এই সেবা সহায়তা করতে পারে। গুগলের তথ্য অনুযায়ী, পালসের মাধ্যমে সংগৃহীত তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা হয় না।
গুগল ব্যবহারকারীদের পালস বন্ধ না করার পরামর্শ দিয়েছে। কারণ সিস্টেম সেবাটি বন্ধ করলে ফোনের কিছু সুবিধা স্বাভাবিকভাবে কাজ নাও করতে পারে। ক্ষতিকর সফটওয়্যার নিয়ে সন্দেহ থাকলে পালস বন্ধ না করে গুগল প্লে প্রোটেক্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।









০ টি মন্তব্য