ঢাকার কমপিউটার বাজারে বিভিন্ন মডেলের RAM-এর দাম ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের মতে, সরবরাহব্যবস্থা ও চাহিদার কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে। তবে আপাতত গ্রাফিকস কার্ড, মাদারবোর্ড, প্রসেসর ও মনিটরের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
বর্তমান বাজারে যেমন—
- Corsair Vengeance LPX 8GB DDR4: ৭,৯০০ টাকা
- Corsair Vengeance LPX 16GB DDR4: ১৩,৫০০ টাকা
- G.Skill Trident Z RGB 8GB DDR4: ৮,০০০ টাকা
- Kingston Fury 16GB DDR4: ১৬,৭০০ টাকা
- Kingston Fury RGB 16GB DDR5: ৩০,০০০ টাকা
- G.Skill Trident Z5 Neo RGB 32GB DDR5: ৬৪,০০০ টাকা
এদিকে SSD, HDD, মনিটর, GPU, প্রসেসরসহ অন্যান্য কমপিউটার যন্ত্রাংশেরও বাজারদর তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। দাম দোকান ও মডেলভেদে কিছুটা কমবেশি হতে পারে।










০ টি মন্তব্য