বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ধারণা প্রতিযোগিতা ‘ফিউচারমেকারস’ আয়োজন করছে গ্রামীণফোন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় এআই ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করতে হবে।
এবার প্রতিযোগিতায় ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশ ও জলবায়ু এবং নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা—এই ছয়টি বিষয়ে ধারণা জমা দেওয়া যাবে।
আগ্রহী শিক্ষার্থীরা সর্বোচ্চ তিন সদস্যের দল গঠন করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত ধারণাগুলো পরবর্তী ধাপে আরও উন্নত করার সুযোগ থাকবে। চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা অর্থ পুরস্কারের পাশাপাশি গ্রামীণফোনের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।








০ টি মন্তব্য