গ্রাফিক ডিজাইনের কাজ আরও সহজ করতে নতুন এআইভিত্তিক টুল ‘গুগল পিকস’ চালু করেছে গুগল। টুলটির মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা বা প্রম্পট দিয়েই পোস্টার, ব্যানার, ফ্লায়ার, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টসহ বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল তৈরি করা যাবে।
গুগল পিকস তৈরি করা হয়েছে গুগলের ‘ন্যানো ব্যানানা’ ইমেজ জেনারেশন মডেলের ওপর ভিত্তি করে। ছবি তৈরি করার পাশাপাশি ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তন, ছবির ভেতরের লেখা সংশোধন বা অন্য ভাষায় অনুবাদ এবং একই নির্দেশনার একাধিক ডিজাইন তৈরি করার সুবিধাও থাকছে।
প্রাথমিকভাবে গুগল ডকস ও গুগল স্লাইডসের সঙ্গে পিকস যুক্ত করা হচ্ছে। ফলে আলাদা ডিজাইন সফটওয়্যার ব্যবহার না করেই ডকস বা স্লাইডসের মধ্য থেকে প্রয়োজনীয় গ্রাফিকস ও ছবি তৈরি করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল ড্রাইভেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ক্যানভা ও অ্যাডোবি এক্সপ্রেসের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে গুগল পিকসকে একটি সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে। তবে ক্যানভার মতো সম্পূর্ণ বিনামূল্যে নয়; নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস ও গুগল এআই সাবস্ক্রাইবাররা এটি ব্যবহার করতে পারবেন।








০ টি মন্তব্য